editor

প্রকাশিত: 11:21 AM, April 17, 2023

২২নং ওয়ার্ড বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠিত

২২নং ওয়ার্ড বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির ২২নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ই এপ্রিল) উপশহর আবাসিক এলাকার আই ব্লকে এই ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। এদেশের জনগণের দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। আওয়ামী লীগ সরকারের লুঠপাটের কারনে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে সাধারণ মানুষের জীবন আজ হুমকির সম্মুখীন। এই অবস্থা থেকে দেশের জনগণ মুক্তি চায়।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক মুহিবুর রহমান, বিএনপি নেতা মোঃ কাওছার, এনামুল আজিজ মুন্না, মুস্তাক আহমদ, মুস্তাফিজুর রহমান নওশাদ, ফয়সল আহমদ, সুমেল আহমদ চৌধুরী, ছদরুল ইসলাম, মিনহাজ তাফাদার, আলী নুরুল হুদা দিপু, বেলাল আহমদ চৌধুরী, মাহবুব আলম, হাজী লিয়াকত হোসেন, সামসুল হক, এড.তারেক আহমদ, এড. বদরুল ইসলাম, আব্দুল খালেকসহ ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন