editor
প্রকাশিত: 3:29 PM, April 17, 2023
ডিএসএস ডেস্ক :: সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা বেড়ে ৯৭-এ দাঁড়িয়েছে। সোমবার (১৭ এপ্রিল) তিনঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বলা হয়েছিল, এই সময়ের মধ্যে বেসামরিক মানুষকে নিরাপদ জায়গায় চলে যেতে হবে।
যুদ্ধবিরতি শেষে ফের সংঘর্ষ শুরু হয়। রাজধানী খার্তুম ও অন্যান্য অংশে সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে এখনও তীব্র লড়াই হচ্ছে।
চিকিৎসকদের একটি সংগঠন জানিয়েছে, এই লড়াইয়ে অন্তত ৯৭ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৬০০ জন।
এদিকে সামরিক নেতা আব্দেল-ফতেহ বুরহান ও আধাসামরিক বাহিনীর নেতা হামদান ডাগালোর সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। তিনি তাদের অবিলম্বে আলোচনায় বসার অনুরোধ করেছেন।
এই সংঘর্ষের জেরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সাময়িকভাবে দেশটিতে তাদের কাজকর্ম স্থগিত রেখেছে। কারণ, তাদের তিনজন কর্মী মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জানিয়েছেন, কর্মীদের সুরক্ষা নিশ্চিত না হলে তারা কাজ শুরু করবেন না।
মধ্যস্থতার প্রস্তাব
মিশর ও সাউথ সুদান এই বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। মিশর ও সাউথ সুদানের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন। তাদের মতে, সুদানে উত্তেজনা কমানো জরুরি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন