editor
প্রকাশিত: 9:33 PM, April 17, 2023
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন হলো মুমুর্ষ রোগীকে স্বেচ্ছায় রক্ত দিয়ে জীবন বাঁচানো। তাই কারো প্রাণের স্পন্দন টিকিয়ে রাখতে বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের সবারই উচিত স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে অংশগ্রহণ করা। রক্তের প্রয়োজন মেটাতে যেহেতু রক্তই দিতে হয়; সেহেতু ব্যাপক জনসচেতনতার মাধ্যমে স্বেচ্ছারক্তদাতা বৃদ্ধিই রক্তের এ চাহিদা মেটাতে পারে। তাই আসুন স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজে সুরক্ষিত ও বিপদমুক্ত থাকি এবং অন্যের জীবন প্রদীপকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।
তিনি মঙ্গলবার (১৭ই এপ্রিল) অনলাইন ভিত্তিক রক্তদাতা ও সামাজিক সংগঠন ব্লাড ডোনেশন লিংক এর উদ্যোগে ইফতার মাহফিল ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ব্লাড ডোনেশন সংগঠনের সভাপতি টুটুল গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির পরিচালক সাদেক আহমদ চৌধুরী, ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস এর পরিচালক জামাল আহমদ, শপিং সিটির ব্যবসায়ী কমিটির সভাপতি শোয়েব আহমদ অভি, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার এষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পিটন মোদক, ওসমান আহমেদ, মাসুদ রানা সুমন, শোভন সরকার, আকবর, প্রণয়, নাজিব, রনি, মুসা, পারভেজ, ইভ্রাহিম, প্রশান্ত, বিপুল, মাহিন, জাহিব, রাহি, অলিদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন