editor

প্রকাশিত: 10:04 PM, April 17, 2023

জাবিতে ৯ মে ভর্তি আবেদন শুরু

জাবিতে ৯ মে ভর্তি আবেদন শুরু

ডিএসএস ডেস্ক :: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৯ মে থেকে শুরু হচ্ছে। চলবে ৩১ মে পর্যন্ত।

সোমবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন ৯ মে সকাল ১০টায় শুরু হয়ে ৩১ মে রাত ১২টায় শেষ হবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জুন থেকে ২৪ জুন। এবার ইউনিট বেড়েছে দুইটি। এ, বি ও সি ইউনিটের প্রতিটির জন্য ৯শ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সি-১, ডি, ই ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেউ) ইউনিটের আবেদন ফি ৬শ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, বি ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, সি ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, সি-১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ডি ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‌ই ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা এবার আলাদা ইউনিটে স্বনামে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ সাল ও এর পরবর্তী বছরে মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন। মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

এছাড়া জিসিই ২০১৭ সাল থেকে পরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং ২০২১ অথবা ২০২২ সালের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ও ডি ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। বি ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। তবে আইন অনুষদের জন্য ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। সি ও সি-১ ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে।

এছাড়া ই ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদের জন্য পৃথকভাবে ব্যবসায়, মানবিক ও অন্যান্য শাখায় ন্যূনতম জিপিএ-৩.৭৫ ও বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। এবার ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউর জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৫ করে মোট জিপিএ-৯ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক অনুষদের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪ করে মোট জিপিত্র-৮.৫ থাকতে হবে।

অন্যান্যবারের মতো এবারও সব ইউনিটে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে ওএমআর পূরণের জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া সি ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। সব ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৩৩ শতাংশ।

এছাড়া এ ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও আইসিটি; বি ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ; সি ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়; সি-১ ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, ডি ইউনিটে বাংলা, ইংরেজি, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও বুদ্ধিমত্তা এবং ই ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত ও সমসাময়িক ব্যবসায়িক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে