editor
প্রকাশিত: 11:59 AM, April 20, 2023
ডিএসএস ডেস্ক :: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য নতুন করে আরও ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার এ সহায়তা প্যাকেজ ঘোষণা করে ওয়াশিংটন। নতুন এই সামরিক সহায়তা প্যাকেজে প্রয়োজনীয় আর্টিলারি রাউন্ডের পাশাপাশি আর্মারবিরোধী অস্ত্র রয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, প্যাকেজটিতে হিমার্স রকেট সিস্টেম, অ্যান্টি-ট্যাঙ্ক মাইন এবং নয় মিলিয়নেরও বেশি রাউন্ড ছোট অস্ত্রের গোলাবারুদ রয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশ হামলার বিপরীতে ইউক্রেনীয় বাহিনীকে টিকে থাকতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, সবশেষ ঘোষিত প্যাকেজ নিয়ে রুশ আগ্রাসনের পর ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ তিন হাজার ৫৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন