editor
প্রকাশিত: 1:12 PM, April 20, 2023
ডিএসএস ডেস্ক :: মাত্র ২৫ বছর বয়সেই থামল দক্ষিণ কোরিয়ার পপ তারকা মুনবিনের জীবন রথ। অ্যাস্ট্রো ব্যান্ডের এই সদস্যের লাশ তার বাড়ি থেকেই উদ্ধার করা হয়।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের গ্যাংনাম গুর ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয় ১৯ এপ্রিল। পুলিশের সন্দেহ যে এই পপ তারকা আত্মহত্যা করেছেন।
স্থানীয় সময় অনুযায়ী, ১৯ এপ্রিল রাত ৮.১০ এ মুনবিনকে তার ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা। তার ম্যানেজার বিষয়টি জানার পরই পুলিশকে খবর দেন। মুনবিনের সংস্থা ফ্যান্টাজিও বিবৃতি জানিয়েছে, ‘আমরা ফ্যান্টাজিও, সবার আগে ক্ষমা চেয়ে এই দুঃসংবাদ জানাচ্ছি। ১৯ এপ্রিল অ্যাস্ট্রোর সদস্য মুনবিন আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এখন আকাশের তারা হয়ে গেছেন। আমরা বহুদিন একসঙ্গে ছিলাম। তার এই আকস্মিক প্রয়াণে আমরা গভীর ভাবে শোকপ্রকাশ করছি।’
অ্যাস্ট্রো ইউনিটের সঙ্গে হাত মিলিয়ে ফিরে এসেছিলেন এই উঠতি কে-পপ (K-Pop) তারকা। সানহার সঙ্গে মিলে তাদের একটা ট্যুরের পরিকল্পনা ছিল। আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেই উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
কেন তার মৃত্যু হয়েছে, কোন কারণ সেসব বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি একাধারে যেমন গায়ক ছিলেন, তেমনই অভিনয় করতেন, নাচ করতেন এবং মডেলিংও করতেন।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ছয় সদস্যকে নিয়ে এই ব্যান্ড শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয় এই ব্যান্ডের সদস্য রকি গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে চলেছেন। কারণ তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে কোম্পানির সঙ্গে। সূত্র: বিবিসি
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন