editor
প্রকাশিত: 11:39 PM, April 20, 2023
ডিএসএস ডেস্ক :: জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, করোনা মহামারির কারণে গত তিন বছর বিশ্বের ছয় কোটি সত্তর লাখ শিশু জীবন রক্ষাকারী টিকা থেকে বঞ্চিত হয়েছে। এই ঘাটতি মিটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরা কঠিন হবে বলে মনে করছে সংস্থাটি।
‘দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস চিলড্রেন ২০২৩’ নামের এক প্রতিবেদনে ইউনিসেফ বলছে, করোনাকালে শিশুদের নিয়মিত টিকাদান সম্পর্কে মানুষ ধারণা বদলে গিয়েছিল। গত এক দশকের বেশি সময় ধরে শিশুদের নিয়মিত টিকাদানে তারা যে সাফল্য অর্জন করেছিল তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব, ভুল তথ্য এবং সরকারের প্রতি অনাস্থাও প্রভাব ফেলেছে টিকাদান কর্মসূচিতে।
ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের মধ্যেও টিকাদানে যে উদ্যোগ নেয়া হয়েছিল তা ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।
মহামারির শিকার
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, নিয়মিত টিকা দেয়া না গেলে হাম, ডিপথেরিয়াসহ প্রতিরোধ করা যায় এমন রোগে শিশুমৃত্যুর হার অনেক বেড়ে যাবে। আর একটা মহামারি আমরা হতে দিতে পারি না।
শিশুদের টিকাদানে আস্থার বিষয়ে ৫৫ টি দেশে জরিপ চালিয়েছে সংস্থাটি।
টিকার উপর আস্থা একেক দেশে একেকরকম
সামগ্রিকভাবে টিকায় গ্রহণযোগ্যতার পরিমাণ এখনো বেশি। ওই জরিপে উত্তরদাতাদের ৮০ শতাংশ শিশুদের জন্য টিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। দেশভেদে টিকার আস্থার বিষয়টি ভিন্ন। যেমন ভারত, চীন এবং মেক্সিকোর মতো দেশগুলিতে আস্থার ঘাটতি দেখা যায়নি। যদিও পাপুয়া নিউ গিনি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে ৪৪% এবং ঘানা, সেনেগাল ও জাপানে এক তৃতীয়াংশের বেশি টিকা চুক্তি কমে গেছে।
দেশগুলোর সরকারকে ইউনিসেফ আহ্বান জানিয়েছে, টিকাদান কর্মসূচিকে যাতে তারা আরও গুরুত্বের সাথে বিবেচনা করে অর্থায়ন বাড়িয়ে দেয়। বিশেষ করে যারা মহামারির সময় টিকা নেয়া থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন