editor

প্রকাশিত: 5:29 PM, April 27, 2023

চীনের প্রভাব-প্রতিপত্তি কাজে লাগাতে চায় ইউক্রেন

চীনের প্রভাব-প্রতিপত্তি কাজে লাগাতে চায় ইউক্রেন

ডিএসএস ডেস্ক :: ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চীনা ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রথম টেলিফোন সংলাপকে ঘিরে প্রত্যাশা বাড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনের প্রভাব কাজে লাগিয়ে সংকট মেটানোর আশা করছেন।

গত বছর ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা শুরু করার পর থেকে চীন একবারও সরাসরি নিন্দা তো করেইনি, বরং নানাভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন জানিয়ে এসেছে। এমনকি পশ্চিমা বিশ্বকে বর্তমান সংকটের জন্য দাবি করে আসছে বেইজিং।

ইউক্রেন সংকট মেটাতে নিজেকে ‘নিরপেক্ষ’ মধ্যস্থতাকারী হিসেবেও তুলে ধরছে চীন। সে দেশ ১২ দফা প্রস্তাবও পেশ করেছে। অথচ ইউক্রেন বার বার রাশিয়ার ওপর চীনের প্রভাব কাজে লাগিয়ে নিজস্ব অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে। অবশেষে বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

যুদ্ধ শুরু হওয়ার পর চীন ও ইউক্রেনের শীর্ষ নেতার আলোচনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। প্রেসিডেন্ট জেলেনস্কি আশা প্রকাশ করে বলেন, তিনি চীনের প্রভাব কাজে লাগিয়ে সংকট মেটানোর চেষ্টা করবেন।

বুধবার রাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, চীনের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে আবার সব নীতির শক্তি পুনর্বহাল করার সুযোগ এসেছে, যেগুলোর ভিত্তিতে শান্তি আসা উচিত। তিনি বলেন, বিশ্বের সংখ্যালঘু অংশের মতো ইউক্রেন ও চীনও রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতার শক্তিতে আগ্রহী।

শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ ও ‘যুক্তিপূর্ণ’ আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবে বলে জেলেনস্কি আশা প্রকাশ করেন। এছাড়া শি জিনপিং ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি সংক্রান্ত চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষেও সমর্থন জানিয়েছেন বলে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় শি জিনপিং ইউক্রেন ও অন্যান্য দেশের জন্য বিশেষ দূত পাঠানোর ইচ্ছা প্রকাশ করে সব পক্ষের সঙ্গে সংকটের রাজনৈতিক সমাধানসূত্র সম্পর্কে মতামত বিনিময়ের ওপর জোর দিয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট ইউক্রেনে পরমাণু অস্ত্র প্রয়োগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে সব পক্ষকে শান্ত থাকার ডাক দিয়েছেন। শি জিনপিং চীন ও ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি হিসেবে সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক মঞ্চে বিরোধ মেটানোর ক্ষেত্রে চীনের সাম্প্রতিক সাফল্য মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আবার স্বাভাবিক করতে বেইজিংয়ের উদ্যোগের জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণের পরিণতি নিয়ে বিতর্ক চলছে।

তবে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে চীন অবদান রাখতে পারলে সেই তুলনায় ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো ইউক্রেনের সহযোগী দেশ শি জিনপিং ও জেলেনস্কির আলোচনাকে স্বাগত জানিয়েছে।

জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসী হামলা বন্ধ করার ক্ষেত্রে চীনের বিশেষ দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক আইন ভেঙে রাশিয়া এই হামলা চালিয়েছে বলে তিনি মনে করিয়ে দেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন