editor
প্রকাশিত: 10:37 AM, April 29, 2023
পূবালী ব্যাংক লিমিটেডের ডাইরেক্টর, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির আহমদের ভাগনা, দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা পূর্বপাড়া নিবাসী, লন্ডন মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এর পিতা মনির আহমদ একাডেমি’র ভাইস চেয়ারম্যান, প্রবীণ মুরব্বি নুরুল ইসলাম মিনুই মিয়া গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮ টায় সিলেট আল হারামাইন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ মাগরিব সন্ধ্যা ৭ টায় তুরুকখলা পূর্বপাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল হাদি (মসুরু মিয়া) পীর সাহেব তুরুকখলী।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
জানাযার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করায় মরহুমের ছেলে যুক্তরাজ্য প্রবাসী হাবিবুল ইসলাম হাবিব কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকাবাসী এবং দেশবাসীর কাছে পিতার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।
পরে মরহুমের লাশ নিজ বাড়ির পাশে পারিবারিক গুরুস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শোক প্রকাশ : মনির আহমদ একাডেমি’র ভাইস চেয়ারম্যান, প্রবীণ মুরব্বি নুরুল ইসলাম মিনুই মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওাল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির ও সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম সহ কমিটির সকল নেতৃবৃন্দ। এদিকে অনুরুপ শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি, সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ পৃথক পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন