editor
প্রকাশিত: 11:34 AM, April 30, 2023
‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে সিলেটে বিভাগীয় নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
উৎসবের উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, প্রবীণ নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষণ সিংহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
মাঙ্গলিক উদ্বোধনকালে মঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক ও প্রশিক্ষক শ্যামল ঘোষ, তুলিকা ঘোষ চৌধুরী, প্রদীপ নাহা, শান্তনা দেবী, শিনিয়া সাহা ঝুমা, বিপুল শর্মা, গৌতম দাশ সুমন, প্রবীর শীল, দ্বীপ দত্ত আকাশ, মো. জসিম উদ্দীন, শ্রেয়াসী দাশ পুরকায়স্থ, রবিউল আউয়াল রবি, পপি দাস, এনা সুছিয়াং ও শচীন চন্দ্র দীপঙ্কর প্রমুখ।

উৎসবে অংশগ্রহণকারী সিলেট বিভাগের ১৭টি নৃত্য সংগঠনের মনোমুগ্ধকর পরিবেশনায় বিমোহিত সিলেটের দর্শক। নূপুরের ধ্বনি ও নৃত্যের ছন্দে যেন দেশপ্রেম, সাংস্কৃতিক ঐতিহ্য, জাগরণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়েছে প্রতিটি পরিবেশনা। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক হিসেবে এ আয়োজন যেন এক অন্যরকম প্রাণশক্তি ছড়ালো। হবিগঞ্জের দুটি, মৌলভীবাজারের তিনটি, সুনামগঞ্জের একটি এবং সিলেট জেলার ১২টিসহ সর্বমোট ১৭টি নৃত্য সংগঠনের দলীয় পরিবেশনায় মুগ্ধ হলভর্তি দর্শক। এক অন্যরকম সন্ধ্যা পার করলো সিলেটের নৃত্যপ্রেমী দর্শক।
আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় বিভাগীয় নৃত্য উৎসবে হবিগঞ্জের নৃত্যকুঁড়ি নৃত্যালয় ও নৃত্য নিকেতন, মৌলভীবাজারের সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠ ও শ্রীমঙ্গল নৃত্যালয়, সুনামগঞ্জের নৃত্যাঙ্গণ এবং সিলেটের একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস, শিল্পাঙ্গণ, ছন্দনৃত্যালয়, নৃত্যকণা, ললিত-মঞ্জরী, নৃত্যরথ, নৃত্যাঞ্জলি, সিলেট নৃত্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃত্য সংগঠন নৃৎ, খাসি স্টুডেন্টস ইউনিয়ন, সিঁথিকণ্ঠ নৃত্যাঙ্গণ ও জেলা শিল্পকলা একাডেমি নৃত্য শিশু দলের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন