editor
প্রকাশিত: 3:55 PM, April 30, 2023
ডিএসএস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাড়িতে ঢুকে এক শিশুসহ পাঁচ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে হিউস্টনের উত্তরে সান জাকিন্টো কাউন্টির ছোট্ট শহর ক্লিভল্যান্ডে এই ঘটনা ঘটে বলে জানায় বিবিসি ও আল জাজিরা।
টেক্সাস পুলিশ বলছে, নিহতরা সবাই হন্ডুরাসের বাসিন্দা এবং তাদের মধ্যে ৮ বছরের একটি শিশুও রয়েছে।
তাদের ধারণা, একজন মাত্র ব্যক্তিই তার পাঁচ প্রতিবেশীকে হত্যা করেছে। কাছাকাছি একটি আধা-স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে অনুশীলন করার সময় এ নিয়ে বাক-বিতণ্ডা হলে তিনি ওই ঘটনা ঘটায়।
স্থানীয় শেরিফ গ্রেগ ক্যাপার্সের মতে, নিহতদের মধ্যে দুজন নারী ছিলেন, যাদেরকে বেঁচে থাকা দুটি শিশুর ওপরে পড়ে থাকতে দেখা গেছে।
কেটিআরকে নামক স্থানীয় স্টেশনকে শেরিফ ক্যাপার্স বলেন, আমার মতে, তারা আসলে বাচ্চাদের যত্ন নেওয়ার এবং তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু ব্যর্থ হন।
তিনি আরও যোগ করেন, নিহতদের প্রায় সবারই “ঘাড়ের উপরে, মূলত মাথায়” অর্থাৎ প্রায় মৃত্যুদণ্ড কার্যকর করার স্টাইলে গুলি করা হয়।
এদিকে, ফ্রান্সিসকো ওরোপেজ (৩৮) নামের সন্দেহভাজন ব্যক্তিটি মেক্সিকান বলে ধারণা করছে পুলিশ। তিনি এখনও পলাতক এবং সশস্ত্র বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে পাঁচ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে পুলিশ প্রশিক্ষিত কুকুর এবং একটি ড্রোন ব্যবহার করছে। যে কি না কাছাকাছি থাকা জঙ্গলে লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
শেরিফের কার্যালয় জানিয়েছে, তারা শনিবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টার দিকে এ সংক্রান্ত একটি কল পান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন