editor
প্রকাশিত: 4:14 PM, May 1, 2023
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারের হল রুমে ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় পঙ্কজ ভট্টাচার্য্যের মৃতুতে এক স্মরণ সভা ও শোক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ন্যাপের সভাপতি এম. এ মতিন। সভা পরিচালনা করেন সিলেট মহানগর ন্যাপের সভাপতি মো. খুরশেদুল আলম ও সিলেট মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক বাবু সঞ্জিত চন্দ্র চক্রবর্ত্তী এবং এডভোকেট রেহেনা ইয়াছমিন হেনা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ন্যাপের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু দ্বীপু চক্রবর্ত্তী।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ঐক্য ন্যাপের) সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেশের সূর্য সন্তান বাবু পঙ্কজ ভট্টাচার্য্য বিগত ২৪/০৪/২০২৩ইং সোমবার বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি স্থানীয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। মহান এ বরেন্য নেতার মৃত্যুতে আমরা ন্যাপ পরিবার গভীরভাবে শোকাহত। এই অন্যন্য সাধারণ মহান ও প্রজ্ঞাশীর ন্যাপ নেতার মৃত্যুতে যে অপুরণীয় ক্ষতি সাধিত হয়েছে তাহা কখনো পূরণ হবার নয়। তদানীন্তন পাকিস্থানী শাসনামল থেকে এই নেতার সুদক্ষ ও প্রজ্ঞাশীল তৎপরতায় ন্যাপের কান্ডারী হিসেবে তিনি তার মেধা ও মননের সুদূর প্রসারী পরিচয় রেখে জাতির কাছে স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে এই নেতার দিক নির্দেশনা একাধিক রণাঙ্গণে মুক্তিযোদ্ধাদের করেছে উদ্দীপ্ত। দেশের সর্বহারা গণমানুষের প্রাণপ্রিয় নেতা তার কর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চীর স্মরণীয় হয়ে থাকবেন। আজও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর নেতাকর্মী ও সমর্থকবৃন্দ তাকে ভুলেনি এবং ভবিষ্যতেও ভুলবে না। আমরা তাঁর আত্মার চির শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও সহমর্মিতা। সভায় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে দেশরত্ন এই মহান নেতার স্মরণী উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন এবং অভিপ্রায় ব্যক্ত করেনতাঁর চির শান্তির জন্য।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ন্যাপের আসাব উদ্দিন, কয়ছর আহমেদ, সঞ্জিব চন্দ্র চক্রবর্ত্তী, অনিক রঞ্জন চন্দ, ইমন নাথ, রতন কাপালী, রজন দে, অনিমেষ সরকার, নিত্য রঞ্জন দাস, সমিরন পুরকায়স্থ, ইমন মিয়া, সুরমান আলী, মহানগর ন্যাপের সভাপতি মো. খুরশেদুল আলম, মো. নুরুজ্জামান চৌধুরী ফজলে রাব্বি, বাবু কৃষ্ণ চন্দ্র দাস, মিনা শারমিন (লাভলী), সাবিনা ইয়াছমিন (রিনা), তানিয়া ফেরদৌসী (রুনা), কাওছার আহমদ টিপু, সীমা সারমিন মুন্নি, ফারুক আহমদ, মো. জামাল আহমেদ, জেলা ন্যাপের আলাউদ্দিন, দবির মিয়া, পরিমল দাস, শাহাব উদ্দিন, ছইফুলী বেগম, আব্দুল লতিফ, নাজমা বেগম, জামিল আহমদ (লেছু ভাই), খলিলুর রহমান চাষী ভাই, বিধান ঋষী, অশোক শর্মা, নাহিয়ান রহমান অভি, তাবাচ্ছুম রহমান অন্তরা, রানা ফেরদৌসী রুনা, মাহি, মনিষা, মাঈশা, খছরু, সালমান, সুলতান মিয়া, ডা: বাবু হিরন্ময় বিশ্বাস-ন্যাপ নেতা, ডাঃ কামাল আহমেদ, সানি কাপালী, আবু তাহের, নুরুল হুদা ভুঁইয়া, প্রাক্তন কাউন্সিলর জামাল আহমেদ, আফছানা মাহমুদা ডেইজী, খছরু, ছালমান, সুলতান মিয়া প্রমূখ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন