editor
প্রকাশিত: 8:43 PM, May 1, 2023
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা জেএসডির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রীয় মালিকানার নীতিতে দেশ পরিচালনার কথা থাকলেও সরকার উল্টো পথে চলছে। লুটেরা পুঁজিপতিরা বার বার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় কল-কারখানা বন্ধ করছে। বিরাষ্ট্রীয়করণের নামে অবাধ লুটপাট অব্যাহত রাখছে। ব্যক্তি মালিকানার নামে অনেক ক্ষেত্রে শ্রমজীবী মানুষের ওপর শোষণের মাত্রা বৃদ্ধি করে লুটপাটের নতুন ধারা তৈরি করার হচ্ছে। তিনি আরো বলেন, শ্রমিকরা আজ তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। দ্রব্যমূল্যের উধ্বগতি থাকায় পরিবার পরিজন নিয়ে তারা অনাহারা অধাহারে জীবন যাপন করছেন। তিনি অভিলম্বে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জোর দাবি জানান।
রোববার (১ মে) সন্ধ্যায় হাওয়াপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষ্যে “শ্রমজীবী-কর্মজীবী এক হও” শপথ হউক এই স্লোগানকে সামনে রেখে “শ্রমজীবী-কর্মজীবী মানুষের অর্থনৈতিক-রাজনৈতিক, সামাজিক মর্যাদা ও মানবিক অধিকার প্রতিষ্ঠা” করার লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রফিক মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা জুম্মান খান কানু, মাশুক আহমদ, বেলাল হোসেন বেলু, জুনেল আহমদ, আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম, সামিয়া আনোয়ার, সুরমা আক্তার নাঈমা, রাম্মি আহমদ রাফি, আব্দুর রহমান, ইয়াসিন আরাফাত নিরব, ইমরান হোসাইন নিলয়, সিয়াম খান, আব্দুল গফফার, শফিক আহমদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন