editor
প্রকাশিত: 12:09 PM, May 2, 2023
ডিএসএস ডেস্ক :: পেনশন সংস্কার ইস্যুতে ফ্রান্সে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশজুড়ে আটক হয়েছেন অন্তত ২৯১ জন। গার্ডিয়ান।
সোমবার ট্রেড ইউনিয়নগুলো মে দিবসের পদযাত্রাকে সরকার-বিরোধী বিক্ষোভে রূপ দেওয়ার পর এই সংঘর্ষ বাঁধে।
প্যারিস ও অন্যান্য শহরে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। অবসরের সময়সীমা বাড়ানো নিয়েই লোকজন বিক্ষোভে নামে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জিরাল্ড ডারমানিন বলেন, প্রধান ইউনিয়ন-নেতৃত্বাধীন মিছিলের ফাঁকে বেশ কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে ২৯১ জনকে।
তিনি বলেন, প্যারিসে ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আর প্যারিস থেকে আটক করা হয়েছে ১১১ জনকে। পুলিশের এক কর্মকর্তা পেট্রোল বোমার সামনে পড়ে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
ফ্রান্সে অবসরে যাওয়ার বয়স ৬২ বছর থেকে ৬৪ বছর বাড়ানোর নিয়মের প্রতিবাদে দেশজুড়ে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা হাতে ব্যানার নিয়ে সামাজিক বিচারের আহ্বান জানান এবং তাদের দাবি- হয় প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগ নয়তো এই পেনশন আইনের প্রত্যাহার।
ফ্রান্সের প্রধানমন্ত্রী লিসাবেথ বোর্নে টুইটে এই সহিংসতাকে অগ্রহণযোগ্য হিসেবে মন্তব্য করেছেন।
গেল ১৫ এপ্রিল ফ্রান্সের সাংবিধানিক পরিষদ পেনশন সংস্কারে সমর্থন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আইনটি পাস হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন