editor
প্রকাশিত: 1:48 PM, May 2, 2023
ডিএসএস ডেস্ক :: পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা ভারত সরকারের অন্যতম অ্য়াজেন্ডা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সোমবার লন্ডনে এ কথা জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন লন্ডনে থাকা জম্মু ও কাশ্মীরের ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করেছেন জিতেন্দ্র সিং। এ সময় তিনি জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এতদিন যে ভুলগুলো হয়েছিল কাশ্মীরে, সেটা সংশোধন করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সরকারি সফরে ইংল্যান্ডে গেছেন ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, ৩৭০ ধারার বিলোপের মাধ্যমে কাশ্মীরের বাসিন্দাদের অধিকার ফিরিয়ে দিয়েছে সরকার। গোটা দেশবাসীর মানুষের যে অধিকার, কাশ্মীরের মানুষের সেই অধিকার- এটা প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে মোদি সরকার ৩৭০ ধারা বিলোপ করে। এই ধারার মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। বর্তমানে এটি জম্মু ও কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে।
২০১৯ সালের সেই সিদ্ধান্তের কথা উল্লেখ করে জিতেন্দ্র সিং বলেছেন, পাকিস্তান থেকে যে শরণার্থীরা কাশ্মীরে এসেছিলেন, তাদের প্রতি ন্যায়বিচার করেছে সরকার। কাশ্মীরের যে কন্যারা তাদের নাগরিকত্ব, সম্পত্তির অধিকার থেকে এতদিন বঞ্চিত ছিলেন, তাদের জন্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে সরকার।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান সরকারের ও রাজনৈতিক দল হিসেবে বিজেপির অন্য়তম কাজ হলো পাকিস্তানের হাত থেকে পাক অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধার করা এবং তা ভারতের হাতে ফিরিয়ে দেওয়া।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন