editor
প্রকাশিত: 8:17 PM, May 2, 2023
সিলেটের কৃতিসন্তান, দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর ১ম মৃত্যুবার্ষিকীতে আরটিএম’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির এর নেতৃত্বে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএম এইচআরডিসি’র পরিবারের সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
গত ৩০ এপ্রিল রবিবার সকালে সিলেট নগরীর রায়নগরস্থ ডেপুটিবাড়িতে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রক্টর সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি শেষে স্মৃতি চারণ করে বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির মরহুম আবুল মাল আবদুল মুহিতকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একজন সফল অগ্রনায়ক উল্লেখ করে বলেন, তিনি আমৃত্যু ছিলেন একজন কর্মবীর ব্যক্তি, যার চিন্তা চেতনায় সকল সময় ছিল দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ। যা তিনি তাঁর কর্মতৎপরতায় প্রমাণ করে গেছেন। তাঁর মতো একজন যোগ্য, খাঁটি দেশপ্রেমিক, স্পষ্টবাদী মানুষের এখন খুবই অভাব। এ এম মুহিত জীবনে যা বলতেন তাই করতেন, যা নিয়ে চিন্তা করতেন সেটা বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করতেন। তিনি তাঁর কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁর রূহের মাগফেরাত কামনা করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন