editor
প্রকাশিত: 5:44 PM, May 4, 2023
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার ২০২৩-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সদস্যদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় নগরীর বন্দরবাজার মধুবন সুপার মার্কেটস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সমিতির চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন।
সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. মাছনুন হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইছহাক মিয়া, সদস্য মো. আব্দুস সামাদ প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আব্দুল গফুর, কোষাধ্যক্ষ মো. আলতাফ উদ্দিন, যুগ্ম কোষাধ্যক্ষ অমল কান্তি ভৌমিক, সদস্য হীরন মোহন বিশ্বাস, খুরশিদা বেগম, রিনা খাতুন, রুফিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিংহ, শামীমা আক্তার, শিরিন ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. আবুল খায়ের ভূঁইয়া। সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আহমদ চৌধুরী।
সভায় সভাপতির বক্তব্যে মো. নাজিম উদ্দিন বলেন, ২০২৩ সালের এককালীন অনুদান, শিক্ষাবৃত্তি, জরুরি চিকিৎসা সাহায্য, কন্যার বিবাহ এবং প্রাকৃতিক দূর্যোগের সাহায্য বাবদ কোন মঞ্জুরি অদ্যাবধি সমিতিতে আসেনি। এ ব্যাপারে মহাসচিব বরাবরে মঞ্জুরি চেয়ে নবগঠিত কমিটি আবেদন করেছেন বলে জানান। তিনি সমিতির কার্যক্রম পরিচালনায় সকল পর্যায়ের সদস্যগণের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভায় সমিতির প্রবীন সদস্য সিরাজ উল্লাহ ও মুজিবুর রহমান চৌধুরী সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন আজীবন সদস্য মো. কুতুব উদ্দিন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ ২০২৩ অনুষ্ঠিত নির্বাচনে উপরোক্ত কমিটি নির্বাচিত হন।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না