editor
প্রকাশিত: 6:39 PM, May 4, 2023
শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৩ উপলক্ষে সিলেট নগরীতে শান্তি শোভাযাত্রা বের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে এই শান্তি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ক্বীন ব্রীজের নীচ থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি নিশুতোষ বড়ুয়ার সভাপতিত্বে ও সহ সভাপতি চন্দ্র শেখর বড়ুয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিএইচটি ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট মনেসট্রি এন্ড মেডিটেশন সেন্টার নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত কল্যাণ জ্যোতি থের, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের, উপাধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু, শুভ বুদ্ধ পূর্ণিমা ও মহাথের বরণোত্তর সম্মাননা পরিষদ-২০২৩ এর উপদেষ্টা জ্যোতি মিত্র বড়ুয়া, আহ্বায়ক প্রকৌশলী দিপ্তীমান বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু পলাশ বড়ুয়া, শুভ বুদ্ধ পূর্ণিমা ও মহাথের বরণোত্তর সম্মাননা পরিষদ-২০২৩ এর যুগ্ম আহ্বায়ক বড়চোখা চাকমা প্রমুখ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না