editor
প্রকাশিত: 9:31 PM, May 4, 2023
আসন্ন সিসিক নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, আমি জনগণের মনোনীত প্রার্থী। তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। বিগত দিনেও এলাকার জনগণ আমার পাশে ছিলেন এবং আগামি দিনগুলোতেও সবাইকে পাশে চাই।
তিনি এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন এবং আবারো নির্বাচিত হলে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও সকলকে আশ্বস্ত করেন।
তিনি বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৮টায় নগরীর দরগা মহল্লা এলাকায় ১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে ২১ জুন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ওয়ার্ডবাসীর সাথে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পায়রা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট মাহমুদুল হক মাছুম এর সভাপতিত্বে ও নজির হোসেনর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পায়রা সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা সাদিক মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পায়রা সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা জাফর সাদেক, পুরাতন মেডিকেলের পক্ষে জাকির হোসেন মজুমদার, পায়রা সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ, দরগা বাজার সমিতির সাধারণ সম্পাদক ও পায়রা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, অর্ণব সমাজ কল্যানের এহিয়া আহমদ, ছাত্রনেতা আবুল মোনতাসের চৌধুরী সাব্বিহ কাওসান মাহমুদ সুমন, দরগা বাজার ব্যবসায়ী সমিতি লুৎফুর রহমান লিলু।
এসময় উপস্থিত ছিলেন তৈয়বুর রহমান, আব্দুল মতিন, আব্দুর রাজ্জাক ছোটন মিয়া, মো. দুলাল আহমদ মাসুম আহমদ, সৈয়দ খিজির আহমদ, সৈয়দ সাব্বির আহমদ মো. জাহাঙ্গীর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মো. আজমল আলী।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না