editor
প্রকাশিত: 5:45 PM, May 7, 2023
আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদার এর সমর্থনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ও যুব সমাজকে সাথে নিয়ে শুক্রবার (৬ মে) রাত সাড়ে ৯টায় সিসিকের ২০নম্বর ওয়ার্ডের শিবগঞ্জস্থ মৌচাক এলাকাবাসীর সাথে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় মিঠু তালুকদার বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা-দক্ষতা ও কর্মসংস্থান বাড়ানো, আত্মকর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরি, দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাসের নিশ্চয়তা দিয়ে ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাবো। তিনি আরো বলেন, আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা বিবেকের কাছে প্রশ্ন করে তারপর জনপ্রতিনিধি নির্বাচিত করুন কে আপনাদের জন্য কাজ করবে। যে জনগনের জন্য কাজ করবে তাকেই নির্বাচিত করুন। জনগন পরিবর্তন চায়, পরিবর্তনই উন্নয়ন। তাই আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। মুরুব্বীদের সাথে নিয়ে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত সুন্দর ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলবো।
এলাকার বিশিষ্ট মুরুব্বী আব্দুল কাদিরের সভাপতিত্বে ও আবু বক্কর সিদ্দিকী মিসকাত এর পরিচালনায় বক্তব্য রাখেন-মো. মাসুদুর রশিদ, মো. আব্দুল মালিক, মো. খসরুর রশিদ, মো. মামুন রশিদ, মো. শফিকুর রহমান, ফখরুল ইসলাম, রশিদ আহমেদ, নজরুল ইসলাম। ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সৈয়দ মুসা, আব্দুল আহাদ, এনায়েত, শিহাব, সুমন, রিমন, রাশেদ, শাহিন, খুকন, রাতুল, এনাম, ইমনসহ এলাকার মুরুব্বিরা।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন