editor
প্রকাশিত: 9:01 PM, May 7, 2023
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে সিলেটে পিসিআর ইন ক্লিনিক্যাল প্রেকটিস বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে হোটেল গ্র্যান্ড প্যালেস সিলেটে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।
মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ডা. মিথুন কান্তি দাস-এর সঞ্চালনায় উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাহিদ ইলোরা।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অভিজিৎ দাস এবং মূল প্রবন্ধ পেশ করেন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহমী ইকবাল রাব্বী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুচনা নাজরীন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম রব মাহমুদ, সহকারী অধ্যাপক ডাঃ এম এ আউয়াল আসিক, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুনতাসির আলম রাহিমীসহ অরো অন্যান্য চিকিৎসকবৃন্দ।
সেমিনারে সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, স্বল্প ব্যয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়াই নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য। সেই লক্ষ্যেই হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাব স্থাপিত হয়েছে। ল্যাবে বর্তমানে সাশ্রয়ী মূল্যে হেপাটাইটিস বি, সি এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জিনোম পরীক্ষা করা হচ্ছে এবং ২৪ ঘন্টার মধ্যেই রিপোর্ট প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে রোগীরা উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন