editor

প্রকাশিত: 9:34 PM, May 7, 2023

যদি সুষ্ঠু নির্বাচন হয়, এই আওয়ামীলীগ আস্তাকুঁড়ে চলে যাবে : মিজানুর রহমান চৌধুরী মিজান

যদি সুষ্ঠু নির্বাচন হয়, এই আওয়ামীলীগ আস্তাকুঁড়ে চলে যাবে : মিজানুর রহমান চৌধুরী মিজান

ছাতক উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বর্তমান অবৈধ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঠেকাতে পারবেন না। তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুতের দাম যারা হারে বাড়ছে সাধারণ মানুষ তার জীবনযাপন করতে হিমশিম খাচ্ছে। নিম্ন আয়ের মানুষকে খেয়ে বাঁচতে অবৈধ সরকারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানতে হবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ব্যতিত নির্বাচন অসম্ভব। নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকার গঠন আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে কোনভাবেই জিততে পারবে না সরকার। কারণ জনগণ তাদের সঙ্গে নেই। সরকার আতঙ্কে আছে। এ দেশের জনগণ তাদের সমর্থন করে না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, এই আওয়ামী লীগ আস্তাকুঁড়ে চলে যাবে। জনগণের কাছে তাদের কোনো পাত্তা থাকবে না- এই ভয়ে তারা আতঙ্কিত। সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক সদরুল আমিন সোহান যেভাবে আমাদের সাথে থেকে রাজপথে কাজ করে গিয়েছেন। তার অবদান আমাদের অপূরণীয় হয়ে থাকবে। আগামীতে যে কোন আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার জন্য মিজান চৌধুরী আহ্বান জানান।

তিনি রোববার (৭ মে) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে বিকাল ৪টায় ছাতক উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক সদরুল আমিন সোহান এর যুক্তরাজ্য গমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছাতক উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী এবং ফয়ছল আহমদ সুমন এর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক সদরুল আমিন সোহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, আবু হুরায়রা সুরত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শহীদুর রহমান সোহেল, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ স্থানীয় বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আবুল হাসনাত, দোলার বাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ আপ্তাব আলী, আনোয়ার হোসেন সাগর, আতিকুর রহমান, মাহবুবুর রহমান, মিজানুর রহমান অমেরু, সিলেট মহানগর বিএনপির সাবকে সদস্য আনোয়ার হোসেন ময়না, এস এম আমজাদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মতিউর রহমান, ভাতগাঁও ইউপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছমরু মিয়া, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি লিখাছ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম আহমদ, বিএনপি নেতা মানিক মিয়া, মুশফিকুর রহমান, মাস্টার নাসির উদ্দিন, আরব আলী, মাস্টার আব্দুল লতিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, বিএনপি নেতা সালেহ আহমদ মেম্বার, আনোয়ার খা মেম্বার, মজনু মিয়া, ডা. ফজলু মিয়া, লুৎফুর রহমান, সালিক মিয়া মেম্বার, আলী হোসেন, বদর উদ্দিন, মাসুক আহমদ, এখলাছুর রহমান, মাস্টার নুরুল আমিন, জইন উদ্দিন, আব্দুর রশিদ, ছায়াদুর রহমান, শহিদুর রহমান মেম্বার, জেলা যুবদলের সদস্য গাজী মিলটন, সিনিয়র আহবায়ক আশরাফ চৌধুরী মাসুক, ছাতক উপজেলা যুবদলের ফয়েজ আহমদ, মানিক মিয়া, আবু শামীম, কামাল হোসেন তালুকদার, আশরাফুল হক খেলন, ছাতক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আয়েছ, খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নুরুল আমিন, ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, তালেব তালুকদার, শাহ কামাল, আবিদুর রহমান, সাকিব আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়