editor
প্রকাশিত: 1:25 PM, May 8, 2023
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মানবিক কর্মকাণ্ড বাঁচিয়ে রাখতে পারলে সমাজে বৈষম্য থাকবে না। গ্রামীণ পিছিয়ে পড়া মানুষদের উন্নতির ক্ষেত্রে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল কাদিরের মতো বিবেকবান মানুষ এগিয়ে আসলে দেশ দ্রুত গতিতে উন্নত দেশের প্রতিযোগিতায় চলে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন। এজন্য যুবকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ ও নতুন প্রজন্মদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখতে পারে। দারিদ্র্য বিমোচন, পরিবার ও এলাকাকে আলোকিত করতে পারে এমন শিক্ষায় উপযুক্ত করে তুলতে হবে আমাদের সন্তানদের। তিনি নৈতিকতা ও মুল্যবোধকে কার্যকর করে সমাজ, দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
বদরুল ইসলাম শোয়েব গতকাল গোলাপগঞ্জ উপজেলার চকগ্রাম এলাকায় আশ্রয়হীন একজন মহিলাকে যুক্তরাজ্য প্রবাসী আবদুল কাদির এর অর্থায়নে একটি ঘর নির্মাণ করে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আক্কল আলির সভাপতিত্বে ও ফুলসাইন্দ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিরা মিয়ার পরিচালনায় হাফিজ আকরাম আহমদের কোরাআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি রুকন উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজ্বী সফাত আহমদ, সাবেক ছাত্রনেতা বাবুল মিয়া, জিলু আহমদ, হেলাল আহমদ, সাজন আহমদ, নুর উদ্দিন, গোলাম শাহ ইমরান, আওয়ামীলীগ নেতা মাওলানা জালাল উদ্দীন, এমরান হোসেন, খবির উদ্দিন, সালেহ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক গোলাম আফজল নাদির, জামাল উদ্দিন, মাহফুজ আলম জামিল প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন