editor

প্রকাশিত: 11:31 AM, May 9, 2023

স্মার্ট সিটির জন্য নৌকার জয় নিশ্চিত করতে হবে: নাদেল

স্মার্ট সিটির জন্য নৌকার জয় নিশ্চিত করতে হবে: নাদেল

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সিলেট মহানগরীকে একটি আধুনিক স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে হলে নৌকার জয় নিশ্চিত করতে হবে। সিলেটসহ সারাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। নৌকার জয়ের জন্য সবাই আন্তরিকভাবে কাজ করছেন। এর ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। জনগনের হৃদয় জয় করতে হবে উন্নয়ন আর ভালবাসা দিয়ে।

সোমবার রাত ৯টার দিকে সিসিক’র ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাজী মোঃ জুনু মিয়ার সভাপতিত্বে ও হাজী কুতুব উদ্দিন ও মো: রিমাদ আহমদ রুবেলেরে পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এ সরকারের আমলে সিসিক’র উন্নয়নে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তার সঠিক ব্যবহার হয়নি। যদি হতো তাহলে সিলেটবাসী সামান্য বৃষ্টিতে বন্যায় ডুবতেন না বা মশা-মাছি ও ময়লা আবর্জনায় সবার জীবন অতিষ্ঠ হতোনা। এই বিষয়গুলো সর্বস্থরের নগরবাসীর সামনে তুলে ধরতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করে জনগনের মন জয় করতে পারলে অবশ্যই আল্লাহ আমাদের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন।

সভায় ৫নং ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য জুবের খান, মেয়র গোলাপগঞ্জ পৌরসভা আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, আলহাজ্ব এম এ মুগনি খোকা, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা রুমেল সিরাজ, আমিনুর রহমান পাপ্পু, আন্দুল জলিল তফাদার, আব্দুল মালিক, মো. গোলাম কাদের চৌধুরী, রায়হান আহমদ, ফারুক আহমদ, ফজলুল হক, রাহেল সিরাজ, নাঈম আহমদ, নুরুন নেছা হেনা, ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা ইফতেখার হোসেন সুহেল, শাকারিয়া হোসেন শাকির, সেচ্ছাসেবকলীগ নেতা মুন্না আহমদ, জাকারিয়া আলী, স্বপন আহমদ ছাত্রলীগ নেতা দেওয়ান রাশেদ, নাঈম আহমদ, আহমেদ নাবিল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন