editor

প্রকাশিত: 7:22 PM, May 10, 2023

লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষে যুব সংহতির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: নজরুল ইসলাম বাবুল

লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষে যুব সংহতির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: নজরুল ইসলাম বাবুল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, পল্লী বন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিক। বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টির যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তা আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকের বিজয়ের মাধ্যমে নগরবাসী তা প্রমাণ করে দেবে।

তিনি বুধবার (১০ মে) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষে যুব সংহতির সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার সভাপতি মো. সুফিয়ান খানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী।

মহানগর শাখার অন্যতম নেতা মো. জাহাঙ্গীর খানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আতিকুর রহমান, মুক্তা মিয়া, আব্দুল মোমিন, হাবিবুর রহমান, সিদ্দেক আলী, জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান রুমন, যুব নেতা জালাল আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এম মুর্শেদ খান, সদস্য সচিব এম বরকত আলী, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আফজাল হোসেন মান্না, জাতীয় মহিলা পার্টির মহানগর শাখার সভাপতি রুনা বেগম, জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার নেতা মামুনুর রশিদ মামুন, মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, যুব সংহতি জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী আতিকুর রহমান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন