editor
প্রকাশিত: 7:24 PM, May 10, 2023
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে।
বুধবার (১০ মে) দুপুরে যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষে সিলেট এয়ারপোর্টে জেলা ও মহানগর আওয়ামী লীগের দেয়া সংবর্ধানা অনুষ্টানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা দল মনোনীত প্রার্থীর পক্ষে সবসময় ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে কাজ করেন। এবারও সেই দৃষ্টান্ত দেখছেন সিলেটবাসী। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ভাই মনোয়ন প্রত্যাশী ছিলেন। ছিলেন আরও অনেক শ্রদ্ধাভাজন নেতা। তারা কেউ আমার চেয়ে কোন অংশেই কম যোগ্য নয়। তবে দল আমাকে মনোনয়ন দেয়ার পরপরই সবাই স্বাগত জানিয়েছেন এবং নৌকার জয়ের জন্য মাঠে নেমেছেন।
তিনি বলেন, আমি মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই ভ্রাতৃত্ববোধ আছে বলেই আওয়ামী লীগের অগ্রযাত্রা চলছে এবং তা চলতেই থাকবে।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান , যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি,সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, মুক্তার খান, সুদীপ দেব, রোকসানা পারভীন, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইলিয়াছ আহমেদ জুয়েল, উপদেষ্টা কানাই দত্ত।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী, সালউদ্দিন বক্স সালাই, সাজোয়ান আহমদ, আনসার আহমদ কয়েছ ও সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুস সাদাত, এম.এ খান শাহীন, মোঃ বদরুল ইসলাম বদরু, ফকরুল ইসলাম আলকাছ, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমিম, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং অন্যান্য শ্রেণি পেশার মানুষ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন