editor
প্রকাশিত: 8:06 PM, May 10, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সর্মথনে গণসংযোগ করেছে সিলেট মহানগর দর্জি শ্রমিক লীগ।
বুধবার (১০ মে) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযুদ্ধা গলি এলাকায় এ গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু।
এসময় শিপলু বলেন, পবিত্র মাটি সিলেটের সঙ্গে আমার বাবার হৃদয়ের সম্পর্ক ছিলো। আপনারা আমার বাবাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আজ আমার বাবা নেই। আমাদের প্রিয় দল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। সারাদেশে যে উন্নয়ন হচ্ছে সেই ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আমাদের কখনও নিরাশ করবেন না। তিনি সিলেটের উন্নয়নে সবসময় আন্তরিক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাইফুর রহমান, আবি আহমদ, সালমান আহমদ, এস আই ওহি, এম এ ফয়েজ, তাহসিন মাহি, মহানগর দর্জি শ্রমিক লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক টিটু তালুকদার, সহ সভাপতি মো. হিরন আহমদ, সহ সভাপতি মো. হারুন মিয়া, যুগ্ম সম্পাদক রফিক মিয়া, সদস্য মতিন আহমদ, কামরান আহমদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন