editor
প্রকাশিত: 9:02 PM, May 10, 2023
নাশকতা মামলায় সিলেট বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিনার খান হাসুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি উক্ত মামলায় জামিন নিয়ে আমেরিকায় ছিলেন। দেশে ফিরে স্বেচ্ছায় কোর্ট সেলেন্ডার হন। দিনার খান হাসুকে আদালত জামিন নামঞ্জুর করেন। গত ১৮ই এপ্রিল জামিনে মুক্তি লাভ করেন সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি ও লালদিঘীরপার নতুন মার্কেটের বাল্ব ব্যবসায়ী মো. শামীম আহমদ চৌধুরী। উভয়ই নাশকতা মামলার পলাতক আসামী ছিলেন। কোতোয়ালী জিআর মামলা নং-৬০৯/১৮, তারিখ ২৩/১২/২০১৮ইং।
উক্ত মামলার আসামীগন কাউন্সিলর দিনার খান হাসু, মো. শামীম আহমদ চৌধুরী, রাশেদ আহমদ, বুরহান আহমদ রাহেল, মোস্তফা কামাল পাশা, নাজিম উদ্দিন পান্না, সাইফুল ইসলাম, হাসান, আবুল কাহের, মহিম উদ্দিন গত ১৪ জানুয়ারী ২০১৯ সালে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন গ্রহন করে সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন মঞ্জুর করা হয়। পরবর্তীতে হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। গত ১৬ই মার্চ আসামী মো. শামীম আহমদ চৌধুরী বাসা থেকে লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আশরাফ ১৫ মার্চ মাগরেবের সময় গ্রেফতার করেন।
১৬ মার্চ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। একমাস একদিন কারাভোগের পর গত ১৮ এপ্রিল সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট কাজী কামরুল হাসান শামীম আহমদ চৌধুরীকে জামিনে মুক্তি লাভ করান।
গতকাল সোমবার (৮ মে) সকাল ১১ টার দিকে সাবেক কাউন্সিলর দিনার খান হাসুকে সিলেট মহানগর দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দিনের আদালতে হাজির করা হলে জামিনের আবেদন করলে আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক কাউন্সিলর ও সিলেট বিএনপি নেতা দিনার খান হাসুকে কারাগারে প্রেরণ ও শামীমের উপর ৪টি রাজনৈতিক মিথ্যা মামলা, নাশকতা, বিস্ফোরক, শেখ মুজিবের ফেষ্টুন ভাংচুর ও মারামারি মিথ্যা মামলা প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা মহিলা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোছা. রাহেলা আক্তার চৌধুরী। মঙ্গলবার একবার্তায় তিনি অবিলম্বে সাবেক কাউন্সিলর দিনার খান হাসুর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়