editor
প্রকাশিত: 6:42 PM, May 14, 2023
ডিএসএস ডেস্ক :: ঘূর্ণিঝড় মোখার প্রভাবে হবিগঞ্জে সারাদিন থেকে থেমে থেমে দমকা এবং ঝড়ো বাতাস বইছে। কোথাও কোথাও আবার থেমে থেমে হালকা বৃষ্টিও হচ্ছে।
রোববার (১৪ মে) সকাল ৮টা থেকে হবিগঞ্জে বাতাস বইতে শুরু করে। যা বিকেল পর্যন্ত চলে। এ কারণে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যহত হয়েছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতে সমস্যা পোহাতে হয়েছে।
রোববার বিকেল ৫টায় এ রিপোর্ট লেখার সময় থেমে থেমে দমকা হিমেল বাতাস বইছিলো, গাছপালা দুলছিলো। এর ফলে গত কয়েকদিন ধরে চলা দুঃসহ তাপদাহের অবসান হয়েছে। তবে বাতাসের গতিবেগ এর চেয়ে বাড়লে গাছপালার ক্ষতি হতে পারে। তবে সারাদিনে ঘূর্ণিঝড়ের প্রভাবে হবিগঞ্জ জেলায় ক্ষয়ক্ষতির কোন খবর জানা যায়নি।
এসএসসি পরীক্ষার্থীর এক অভিভাবক জানান, বাতাসের কারণে রাস্তায় যান চলাচল ছিল কম। সে কারণে গ্রাম থেকে শহরের পরীক্ষাকেন্দ্রে আসতে হয়েছে।
হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে মোহাম্মদ সালাউদ্দিন নামে আরেক অভিভাবক বলেন, শনিবার থেকেই ঘূর্ণঝড় মোখায় কি হয়, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সকালে মেয়েকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে হয়েছে। ভালয় ভালয় পরীক্ষা শেষে বাড়িতে ফিরতে পারলেই ভাল।
ইদ্রিস মিয়া শহরের এক রিক্সাচালক জানান, তিনি সকাল ৯টায় রিক্সা নিয়ে বের হয়েছেন। কিন্তু রাস্তায় এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবক ছাড়া কেউ বের হননি। রাস্তায় সাধারণ মানুষের যাতায়াত ছিল কম।
হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় খবর নিয়ে জানা গেছে, রোববার সকাল থেকেই সর্বত্র দমকা বাতাস বইছে। যা বেলা বাড়ার সাথে সাথে বাতাসের গতিও বৃদ্ধি পায়। তবে সন্ধ্যার সময় উপকূল অতিক্রম করার সময় বা রাতে কিরকম হতে পারে তা বোঝা যাচ্ছে না।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন