editor
প্রকাশিত: 5:36 PM, May 15, 2023
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। ‘চাওয়া– পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে নিজেকে গড়ে তুলবে।
যদি নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে তুলতে হয় তাহলে সত্যিকারভাবে তাঁর আদর্শ বুকে ধারণ করে তাঁর মতো ত্যাগী কর্মী হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে।
তিনি আরো বলেন, জাতির পিতা তাঁর সারাটি জীবন কষ্ট সহ্য করেছেন, এমনকি তাঁর জীবনটি পর্যন্ত মানুষের জন্য দিয়ে গেছেন। আমিও এক দিন ছাত্রলীগের কর্মী ছিলাম। সেই ছাত্রলীগের কর্মী হিসেবেই আমার রাজনীতির হাতেখড়ি। সেখান থেকেই আমার যাত্রা।’
তিনি সোমবার (১৫ মে) দুপুরে সিলেট মহানগর ছাত্রলীগের আয়োজনে এম সি কলেজের অডিটোরিয়ামে সিলেট এম সি কলেজ ও সিলেট সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাঈম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামীলীগের সদস্য মুক্তার খান, জুমাদীন আহমেদ, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলা, সাধারন সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।
কর্মীসভায় দুই ইউনিটের ‘সভাপতি ও সাধারণ সম্পাদক’ পদে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছে মহানগর ছাত্রলীগ। আয়োজিত কর্মীসভায় দুই ইউনিটের ‘সভাপতি ও সাধারণ সম্পাদক’ হতে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন প্রায় অর্ধশতাধিক ছাত্রনেতা।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন