editor
প্রকাশিত: 7:31 PM, May 15, 2023
সিলেট রেঞ্জ এর উপ-মহা পরিচালক মো. নুরুল হাসান ফরিদী বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভূমিকা রেখে আসছেন। উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা রক্ষায় মহাপরিচালকের নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এজন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদের প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা স্বাবলম্বী এবং সুখী সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখছেন। যিনি নতুনত্বভাবে এই কর্মস্থলে যোগদান করেছেন আশাকরি সফলতার সাথে তিনিও তার কর্মস্থলের সুনাম অক্ষুন্ন রাখবেন।
তিনি রবিবার (১৪ মে) বিকেলে সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফয়সাল হোসেন এর বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবাগত জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বীর সভাপতিত্বে ও সার্কেল অ্যাডজুট্যান্ট এ এস এম এনামুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর সহ উপ পরিচালক মশিউর রহমান মানিক, সিলেট জেলার সহকারী পরিচালক তানজিনা হোসেন তৃণা, সদর কর্মকর্তা রাসেল গাজী, ফেঞ্চুগঞ্জ কর্মকর্তা মাহমুদুল হক, ওসমানীনগরের কর্মকর্তা আবু সাঈদ।
এসময় সিলেট সহ বিভিন্ন জেলা-উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন