editor

প্রকাশিত: 1:12 PM, May 16, 2023

সিলেটে দুই ভাইয়ের রাজনৈতিক ডিগবাজি, নগরজুড়ে চলছে সমালোচনা

সিলেটে দুই ভাইয়ের রাজনৈতিক ডিগবাজি, নগরজুড়ে চলছে সমালোচনা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ডে একই পরিবারের দুই ভাইয়ের রাজনৈতিক ডিগবাজির খবর নগরজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। তাদের একজন হলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, বিশ্বনাথ-বালাগঞ্জ সংসদীয় আসনে জাপার সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী আরেকজন হচ্ছেন উনার ছোট ভাই জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান নেতা সালমান চৌধুরী শাম্মী।

গত (১২ মে) শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের ১৮ নং ওয়ার্ডের ঝেরঝেরি পাড়ায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় হয় সিসিক নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর। বিভিন্ন সূত্রে জানা যায় যে, এই মতবিনিময় সভাটি আয়োজনের নেপথ‍্যে ছিলেন সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী এবং ১৮ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রদল নেতা সালমান চৌধুরী শাম্মি।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলীয় মনোনয়ন পেয়ে মহানগর জাপার সমন্বয়ক শিল্পপতি নজরুল ইসলাম বাবুল যখন মাঠ চষে বেড়াচ্ছেন, ঠিক তখনই নৌকার পক্ষে প্রচারে ঐদিন দেখা গেল ইয়াহিয়া চৌধুরীকে।

সেই সভায় ইয়াহিয়া চৌধুরী দলমত নির্বিশেষে নৌকার বিজয় সুনিশ্চিত করে সিলেটের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি একটি দলের কর্মী তারপরও এমন একজনের পক্ষে ভোট চাইতে এসেছি, যদি আপনাদের রাত ২ টার সময়ে কোনো সমস্যা হয় এবং তাকে ফোন দিলে তিনি আপনাদের ডাকে সাড়া দেবেন। তাই আমি নিজের দলীয় পরিচয় ভুলে গিয়ে ওনার পক্ষে আপনাদের কাছে ভোট চাইছি।

নিজের দলের প্রার্থী থাকার পরও জাপার সাবেক এমপির নৌকা প্রার্থীর পক্ষে এভাবে প্রকাশ‍্যে ভোট চাওয়ায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ‍্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত কাউন্সিলর প্রার্থীদের নাম বলতে গিয়ে বিএনপিপন্থী সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সালমান চৌধুরী শাম্মির নামও উচ্চারণ করেন। সালমান চৌধুরী শাম্মীর নাম যখন উনি বলেন তখন আনেয়ারুজ্জামান চৌধুরীর পেছন থেকে শাম্মির সমর্থকরা ‘শম্মি ভাই- শাম্মি ভাই’ বলে স্লোগান দিতে শুরু করেন।

আনেয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য শেষ হওয়ার পর তিনি মঞ্চে বসে থাকা অবস্থায়ও মতবিনিময় সভায় উপস্থিত জনতার একাংশ ফের সালমান চৌধুরী শাম্মির পক্ষে স্লোগান দিতে শুরু করেন। আসলে তখন বোঝা যাচ্ছিল না এটা নৌকার প্রার্থীর সভা নাকি বিএনপিপন্থি কাউন্সিলর প্রার্থীর সভা!

এদিকে, এই মতবিনিময় সভার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে গত দুই-তিন দিন থেকে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। একই পরিবারের দুই ভাই কোন স্বার্থে ডিগবাজি দিলেন এটা নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন