editor
প্রকাশিত: 4:23 PM, May 18, 2023
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। নিজ নিজ এলাকার উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব যেন আপনার পালন করেন সেই দিকে লক্ষ্য রাখবেন।
তিনি বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও ইউনিয়ন সদস্যদের মাঝে দায়িত্ব হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ বলেন, আমি জনগণের ভোটে ও ভালবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আজ আমি দায়িত্ব গ্রহণ করলাম এখন থেকে আপনারা সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য এবং সমাজের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমি যেন আমার এই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি। আর আজ আমাকে যেভাবে সম্মানিত করেছেন, এটা আমি জীবনেও ভূলতে পারবো না।
৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. আফছর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল মছব্বির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৪নং খাদিমপাড়া মসজিদের ইমাম মাওলানা মখলিছুর রহমান। গীতা পাঠ করেন সুস্মিতা রানী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সদস্য জামাল আহমদ, ২ নং ওয়ার্ড সদস্য আল আমিন, ৩নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সদস্য জুবের আহমদ, ৫ নং ওয়ার্ড সদস্য তাজুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য শাহজাহান আহমদ, ৭ নং ওয়ার্ড সদস্য সবুজ আলী, ১০ নং ওয়ার্ড সদস্য ফরিদ উদ্দিন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সেলিনা বেগম শেলি, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শাহানা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নাজিয়া বেগম প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন