editor
প্রকাশিত: 5:25 PM, May 20, 2023
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল বলেছেন, সিলেটে একটু বৃষ্টি হলেই বাসাবাড়ি ডুবে যায়। আমি নিজে ভুক্তভোগী। নগরীর ড্রেনেজ ব্যবস্থার কোনো ঠিক নেই। নগরবাসী কি পেলো গত ১০ বছরে। মধুবন মার্কেট থেকে আম্বরখানা পর্যন্ত ডিভাইডার দিয়েই কি নান্দনিক সিলেট নগরী হয়ে গেলো। পাড়া মহল্লায় গিয়ে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা। মানুষ কতটা দুর্ভোগ পোহাচ্ছে। এখন প্রয়োজন সিলেট নগরীকে মাস্টারপ্ল্যানের আওতায় নিয়ে আসা। আপনারা আমাকে সুযোগ দিন। ইনশাআল্লাহ, এই সিলেটকে সত্যিকারের নান্দনিক নগরীতে পরিণত করব।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি অতীতে পৌরসভা বা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেয় নি। এবার জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান সিদ্ধান্ত অনুযায়ী, নগরবাসীর ভালোবাসা ও সমর্থনে আমি সিসিক নির্বাচনে আপামর জনসাধারণের প্রতীক লাঙ্গল নিয়ে মেয়র প্রার্থী হয়েছি। আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে এসেছি। আগামী ২১ জুন সারাদিন লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আপনারা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবেন এবং সিলেটের উন্নয়নের অংশীদার হবেন।
শুক্রবার (১৯ মে) রাত ১০টায় নগরীর লালদিঘীরপার নতুন মার্কেটে ১৪ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত লাঙ্গল মার্কার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৪ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির আহবায়ক আবুল কালাম তাপাদারের সভাপতিত্বে ও সিলেট মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বারাকাতের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলার আহবায়ক আলহাজ্ব সাব্বির আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক উসমান আলী চেয়ারম্যান, মহানগর জাপা’র সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির, মামুনুর রশীদ প্রমুখ।
এ সময় ১৪ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী, ব্যবসায়ী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন