editor
প্রকাশিত: 7:34 PM, May 21, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, ইভিএম সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির আগেই ইভিএম দিয়ে ভোট গ্রহণ করার সিদ্ধান্তে আমি নিজেও শংকায় আছি। সিলেট সিটি কর্পোরেশনের যে সকল ভোটার আছেন এর মধ্যে প্রায় দেড় লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, এ ধরনের সংবাদ প্রচারের পরেই ভোটারদের মধ্যে একটি হতাশা কাজ করছে। আমি একজন প্রার্থী হিসেবে ইসিকে এ সমস্যা সমাধানের লক্ষ্যে কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে হেভিওয়েট প্রার্থী বলে কিছু নেই। ভোটাররা তাদের পছন্দসই প্রার্থীকে বেছে নেবেন। নগরবাসী অতীতের মেয়রদের কার্যক্রম সম্পর্কে সচেতন রয়েছেন এবং বর্তমানে যিনি নৌকার প্রার্থী হয়ে উড়ে এসে জুড়ে বসেছেন তার দ্বারা নগররবাসীর কি উন্নয়ন হবে তা প্রশ্নবিদ্ধ। আমি এই নগরীর একজন বাসিন্দা হিসেবে আগামী ২১ জুনের নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটি লাঙ্গল প্রতীকে দিয়ে আমাকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।
তিনি রোববার (২১ মে) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের টুকেরবাজারে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, মোঃ সুফিয়ান খান, সেবুল আহমদ তালুকদার, আব্দুল মুমিন,আব্দুল হান্নান রুমন, ফখরুল ইসলাম ফখর, আরিফ খান জয়, আব্দুল হান্নান, মিজানুর রহমান বাবলু, মোস্তাক আহমদ, মোঃ নূর মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন