editor
প্রকাশিত: 5:12 PM, May 22, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের এর হাতে মনোনয়ন পত্র দাখিল করছেন।
সোমবার (২২ মে) বিকেল ৩টায় তিনি এ মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, নগরবাসী যদি আগামী ২১ জুনের নির্বাচনে আমাকে মেয়র পদে নির্বাচিত করেন তাহলে নগরীর ৪২টি ওয়ার্ডকে মাস্টার প্লানের মাধ্যমে নান্দনিক নগরীতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।
তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, নগরবাসী অতিতের মেয়রদের অপরিকল্পিত উন্নয়ন দেখেছেন। সরকার উন্নয়ন খাতে অনেক অর্থ বরাদ্দ করলেও সঠিক পরিকল্পনার কারণে নগরবাসী কোন উন্নয়নের সুবিধা পাচ্ছেন না। আমি নির্বাচিত হলে নগরবাসীর চাহিদা পূরণে কাজ করবো।
তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, জাতীয় পার্টিতে কোন দ্বিধাবিভক্তি নেই। লাঙ্গলের বিজয় নিশ্চিতের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ। কোন ধরনের ষড়যন্ত্র না হলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
মনোনয়নপত্র দাখিলকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ সহ পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন