editor
প্রকাশিত: 10:47 PM, May 23, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, নগরবাসী আর ফাঁকা বুলিতে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী। তাই জনগণ নগরের সত্যিকারের উন্নয়ন দেখতে চায়। লাঙ্গল প্রতীকের জোয়ার উঠেছে। কোন ষড়যন্ত্রই এ বিজয়কে রুখতে পারবে না।
তিনি মঙ্গলবার (২৩ মে) বাদ আছর আম্বরখানা পয়েন্টে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বারাকাতের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী।
জাতীয় পার্টি নেতা মামুনুর রশিদ এর পরিচালনায় ও তেলাওয়াতের মাধ্যমে সুচীত নির্বাচনী পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, জাপা নেতা ইসমাঈল হোসেন আশিক, কয়েছ আহমদ, সেবুল আহমদ তালুকদার, সদর উপজেলা জাপার আহবায়ক আতিকুর রহমান, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মরতুজা আহমদ চৌধুরী, মহানগর সভাপতি মো. সুফিয়ান খান, জাতীয় ছাত্র সমাজের জেলা শাখার আহবায়ক আফজাল হোসেন মান্না প্রমুখ।
পরে লাঙ্গল প্রতীকের সমর্থনে নগরীর বাদাম বাগিচা পয়েন্ট, লাক্কাতুরা পয়েন্ট ও বড়শালা পয়েন্টে গণসংযোগ ও পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নান্দনিক নগরী গড়ে তুলতে নগরবাসীর সহায়তা কামনা করেন। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন