editor
প্রকাশিত: 4:39 PM, May 24, 2023
ডিএসএস ডেস্ক :: অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি অভিবাসন চুক্তি করেছে ভারত ও অস্ট্রেলিয়া। নতুন এই চুক্তির লক্ষ্য দুই দেশের ‘ছাত্র, স্নাতক, একাডেমিক গবেষক এবং ব্যবসায়ীদের গতিশীলতাকে উন্নীত করা’।
বুধবার (২৪) সিডনিতে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ শেষে এ তথ্য জানানো হয়। সাক্ষাতে দুই নেতা এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন।
ভারত এবং অস্ট্রেলিয়া চার সদস্যের কোয়াড গ্রুপের সদস্য। এই গ্রুপে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক বসবাস করছেন। আদমশুমারির তথ্য থেকে জানা গেছে, ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ায় আসা ১০ লাখেরও বেশি মানুষের মধ্যে প্রায় এক চতুর্থাংশই ছিলেন ভারতীয় নাগরিক।
এর আগে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, দুই দেশ খনি এবং খনিজ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। অস্ট্রেলিয়া-ভারত সবুজ হাইড্রোজেন টাস্কফোর্স প্রতিষ্ঠার বিষয়ে এগিয়ে গেছে।
ওইদিন অস্ট্রেলিয়ায় অবস্থানরত ভারতীয় প্রবাসীরা সিডনির একটি ইনডোর স্টেডিয়ামে এক সমাবেশের আয়োজন করে। সেখানে মোদি বক্তৃতা করছিলেন।
এসময় মোদি অস্ট্রেলিয়ার ভারতীয় প্রবাসীদের দুই দেশের মধ্যে ‘একটি জীবন্ত সেতু’ বলে অভিহিত করেন। তিনি বলেন, পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তি করেই ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক গড়ে উঠেছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন