editor

প্রকাশিত: 10:49 PM, May 25, 2023

ভুয়া মেডিক্যাল ছাড়পত্র দিয়ে মামলা করে হয়রানি

ভুয়া মেডিক্যাল ছাড়পত্র দিয়ে মামলা করে হয়রানি

ডেস্ক রিপোর্ট:: সিলেটের বিশ্বনাথে ভুয়া মেডিক্যাল ছাড়পত্র নিয়ে মোস্তফা মিয়াগংদের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করেছেন মো. আনোয়ার হোসেন ধন মিয়াগংরা। গত এপ্রিল মাসের ১৮ এপ্রিল মোস্তফা মিয়া সহ ৭ জনকে আসামি করে সিলেটের মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালত মামলাটি দায়ের করেন তিনি। যার নং- সিআর ১৮৪।
তদন্তে উঠে আসে, আদালতে মিথ্যা মামলার কাজে ব্যবহারের জন্য জালিয়াতি করে প্রেসক্রিপশন তৈরি করে উক্ত মামলা করেন মো. আনোয়ার হোসেন ধন মিয়াগংরা। ভুয়া মেডিক্যাল ছাড়পত্র দিয়ে মামলা করায় এ বিষয়ে প্রতিকার চেয়ে ১৪ মে সিলেটের মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালত বরাবর একটি আবেদন করেন মোস্তফা মিয়া। সে আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তাকে এর সতত্যা যাচাইয়ের জন্য নির্দেশ প্রদান করেন। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে গত ১৫ মে বিশ্বনাথ থানার স্মারক নং ২২০৩(২) মূলে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরাবর একটি আবেদনপত্র প্রেরণ করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ২১ মে পরিচালকের পক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) কর্তৃপক্ষের স্মারক নং ওমেকহাসি/রেকর্ড রুম/২০২৩/১৩৭২ মূলে উল্লেখ করেন, মামলার জখমী মৃত ইমাম আলীর ছেলে আনোয়ার হোসেন ধন মিয়া, আব্দুস সাত্তারের ছেলে সফিক মিয়া, মো. আব্দুল মন্নানের ছেলে মো. হোসেন মিয়া, হাজী ছুনুফর আলীর ছেলে মো. কুতুব আলী এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেননি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. কবির উদ্দিন রোগীর ছাড়পত্রে উল্লেখিত জখমীরা সিলেট এমএসজি ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করছেন মর্মে এজাহারে উল্লেখ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জখমীদের চিকিৎসার কোন সত্যতা পাননি মর্মে প্রতিবেদন দাখিল করেন।
এদিকে গত ১৯ এপ্রিল জমি সংক্রান্ত জেরে ১৯ জনকে আসামী করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন মোস্তফা মিয়া। যার নং ১৩। মামলার আসামীরা হলেন, বিশ্বনাথ উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেন ধন মিয়া, আলা মিয়া, কুতুব আলী, শফিক মিয়া, হোসন আলী, লাল মিয়া, কালা, শায়েক মিয়া, আতাই, জমির, ইমন মিয়া, কালা মিয়া, কয়ছর, ছাদ মিয়া, মাসুক মিয়া, আনহার, ইশকার, খসরু মিয়া, আজিজুল। মামলায় অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়।
বৃহস্পতিবার (২৫ মে) উক্ত মামলার আসামীরা জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত বিশ্বনাথ উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেন ধন মিয়া, আলা মিয়া, কুতুব আলী, শফিক মিয়াকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এসময় হোসন আলী, লাল মিয়া, কালা, শায়েক মিয়া, আতাই কে বিজ্ঞ আদালত জামির মঞ্জুর করেন। উক্ত মামলার অন্যন্যা আসামীরা এখনও পলাতক রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন