editor
প্রকাশিত: 8:20 PM, May 27, 2023

জালালাবাদ যুব উন্নয়ন ফোরাম’র সাধারণ সভা
সিলেটের সার্বিক উন্নয়নে প্রবাসীদের অপরসীম অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরিত হয়ে থাকবে। সরকারের পাশাপাশি প্রবাসীদের কষ্টার্জিত পাঠানো অর্থ কাজে লাগিয়ে শিক্ষা, সামাজিক উন্নয়নসহ স্থানীয় বিভিন্ন ধরনের কর্মকান্ডকে এগিয়ে নিচ্ছে। এই উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। লন্ডন, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বরে বিভিন্ন প্রান্ত হতে দেশে প্রেরণকৃত রেমিটেন্সের উল্লেখযোগ্য অংশ বৃহত্তর সিলেটের প্রবাসীদের পাঠানো। তাই মাতৃভূমির ভালোবাসায় দেশে আসা প্রবাসীদেরকে সম্মান জানিয়ে তাদেরকে মূল্যায়ন করার দায়িত্ব আমাদের সবার।
শনিবার (২৭ মে) নগরীর আম্বরখানার একটি হোটেলের হলরুমে জালালাবাদ যুব উন্নয়ন ফোরাম (জাউফ) এর সাধারণ সভা ও সৌদি প্রবাসী কমিটির সভাপতি জামাল আহমদকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জালালাবাদ যুব উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ জামাল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১নং জালালাবাদ ইউনিয়নের চেয়াম্যান মোহম্মদ ওবায়দুল্লাহ ইসহাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রযুশ এর সাবেক সভাপতি জাতীয় যুব পদক প্রাপ্ত যুব সংগঠক এমএ নাছির সুজা, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফিকুর রহমান আফিক ও সংর্বধিত অতিথি সৌদী প্রবাসী জামাল আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন মো. ময়নুল ইসলাম, পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাবের আহমদ, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মো. ফখরুল ইসলাম, মো. সাদ খান, মাশুক মিয়া, মাওলানা মঞ্জুর আহমদ, শাহেদ আহমদ, জামাল আহমদ, আব্দুল আলী, আরমান আলী, আব্দুল মতিন, হানিফ আহমদ, জহির আলম, নুরুল আমীন প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন