editor
প্রকাশিত: 3:22 PM, May 28, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি রিটার্ন টিকেট নিয়ে আসি নাই আমি নগরবাসীর সেবা করতে এসেছি। আমার দল পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের সহ শীর্ষ নেতৃবৃন্দের আশীর্বাদ নিয়ে এবং জনগণের ভালোবাসার উপর ভরসা করে কাজ করে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ব্যবসায়ীদের কল্যাণ সাধনের লক্ষ্যে আমি কাজ করে যাবো। তাই আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা আমাকে আপনাদের মূলবান ভোট দিয়ে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ দিবেন বলে আমার বিশ্বাস।
তিনি রোববার (২৮ মে) দুপুর ১২টায় নগরীর বারুতখানা থেকে জিন্দাবাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও ভোটারদের উদ্দেশ্যে প্রতিক্রিয়া ব্যক্তকালে উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগরের আহ্বায়ক সুফিয়ান খান সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন