editor
প্রকাশিত: 5:03 PM, May 28, 2023
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র ও জাতীয় পার্টি বিভাগীয় সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনুর রশীদ মামুন বলেছেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ১০ম সম্মেলন সফল করার লক্ষ্যে একযোগে কাজ করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহবান জানান।
তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরীকে সিলেট-২ আসনে দলের কাজ করার জন্য নির্দেশের পাশাপাশি প্রার্থীতা ঘোষনা দেন তিনি। সভায় মাহবুবুর রহমান চৌধুরীকে অব্যাহতি দেওয়ায় প্রতিবাদ জানিয়ে প্রতিনিধিরা জাতীয় পার্টি থেকে নেতা-কর্মীদের বহিস্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গত শুক্রবার (২৬ মে) বিকেলে সিলেট নগরীর উপশহরস্থ একটি ভিআইপি হলরুমে জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
জাতীয় পার্টি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়ক সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা এডভোকেট মো. আবু ছালেহ চৌধুরীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের টিমের সদস্য মুজিবুর রহমান ডালিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির ১০ম সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টিটু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সৈয়দ পীরজাদা জোবায়ের আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য শাহ জামাল রানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইসরাফিল মিয়া।
বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো. ইউসুফ সেলু, বি-বাড়িয়া জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট হেলাল, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক প্রভাষক মোতাহের হোসেন ও ডাঃ রুবেল আহমদ, হায়দর আলী, জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, যুগ্ম আহবায়ক এম কাইয়ুম, জাতীয় পার্টি নেতা আব্দুল আহাদ, সুহেল আহমদ, গিয়াস উদ্দিন, হায়দর আলী, রোজিনা আক্তার, হাবিবা আক্তার জেসি, মৌলানা বশির উদ্দিন, অধ্যক্ষ মোখলেছুর রহমান, মাজুল আহমদ মাসুম, মুশাহিদ আলম চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মৌলভী আবুল কালাম দুলাল, সিলেট সদর উপজেলার আহবায়ক মো. সেলিম আহমদ, জাতীয় পার্টি নেতা সুমন আহমদ প্রমূখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন