editor
প্রকাশিত: 11:34 AM, May 29, 2023
ডিএসএস ডেস্ক :: মধ্যপ্রাচ্যের দেশগুলোর শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের বিষয়ে ইরান ও ওমান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
তেহরান সফররত ওমানের সুলতান হাইসাম বিন তারিক আলে সাঈদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
রায়িসি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অভিন্ন লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা ওমান ও ইরান করছে তার ফলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, তেহরান ও মাস্কাট তাদের সম্পর্ককে নিছক বাণিজ্যের পর্যায় থেকে পুঁজি বিনিয়োগের পর্যায়ে উন্নীত করেছে।
শিল্প, বাণিজ্য, যোগাযোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সড়ক ও রেলপথ, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং ট্রানজিট খাতে দু’দেশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সাক্ষাতে ওমানের সুলতান হাইসাম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, গত বছরের মে মাসে প্রেসিডেন্ট রায়িসির মাস্কাট সফরের পর দু’দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে দ্বিপক্ষীয় সক্ষমতা আরও অনেক বেশি থাকায় এই লেনদেনকে বহুগুণে বাড়ানো সম্ভব।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন