editor
প্রকাশিত: 1:01 PM, May 31, 2023
ডিএসএস ডেস্ক :: রাশিয়ার বেলগ্রেড অঞ্চলে গোলা ছুড়েছে ইউক্রেনের বাহিনী। স্থানীয় গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ জানিয়েছেন, এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুজন।
মঙ্গলবার এক টেলিগ্রাম পোস্টে ভিয়াচেসলভ গ্লাদকভ এ হামলার ঘটনার বিষয় নিশ্চিত করেন। খবর এএফপির।
বেলগ্রেড অঞ্চলটি রাশিয়া ও ইউক্রেনের সীমান্তসংলগ্ন। ভিয়াচেসলভ গ্লাদকভ জানান, বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়স্থলের কেন্দ্রে গোলা ছুড়েছে ইউক্রেনের বাহিনী। সেখানে বেসামরিক প্রবীণ ব্যক্তি ও শিশুরা ছিল। এতে একজন নিরাপত্তারক্ষীর প্রাণ গেছে। ইউক্রেনের হামলা ঠেকাতে রাশিয়া পরিখা খনন করেছে।
তিনি আরও বলেন, ইউক্রেনীয় গোলার আঘাতে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ওই পোস্টে ভিয়াচেসলভ গ্লাদকভ একটি ছবি যুক্ত করেছেন। এতে গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত একটি ভবন দেখা গেছে। ভবনটির জানালার কাচ ভাঙা। মাটিতে বড় গর্ত হয়ে গেছে। আরেকটি ছবিতে ওই ভবন থেকে বাসে করে প্রবীণ ব্যক্তি ও শিশুদের সরিয়ে নিতেও দেখা যায়।
কয়েক সপ্তাহ ধরে বেলগ্রেড অঞ্চলে একের পর এক হামলা চালিয়ে আসছে ইউক্রেন। শুধু বেলগ্রেড অঞ্চল নয়, রাশিয়ার রাজধানী মস্কোয় গতকাল সকালে একাধিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। মস্কোর দাবি, এতে কেউ হতাহত হয়নি। মস্কোয় এসব হামলার পেছনে ইউক্রেনের সম্পৃক্ততা দেখছেন কেউ কেউ; যদিও ইউক্রেনের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন