editor

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সিলেটের পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে – আবু তাহের মোঃ শোয়েব

ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সিলেটের পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে – আবু তাহের মোঃ শোয়েব

8

নিজস্ব প্রতিবেদক
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। সিলেটের ৪টি জেলার প্রতিটিতে বৈচিত্রময় বিভিন্ন পর্যটন স্পট ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব স্পটে আগত দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণকে স্বাচ্ছন্দময় করতে ট্যুরগাইডদের ভূমিকা অপরিসীম। দক্ষ ও শিক্ষিত ট্যুরগাইডই পারে একটি এলাকাকে সঠিক ভাবে পর্যটকদের কাছে উপস্থাপন করতে। তিনি আরো বলেন পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে হাজার হাজার শিক্ষিত তরুন-যুবকদেরকে কর্মসংস্থান করা সম্ভব। বৃহত্তর সিলেট পর্যটনের এক সম্ভাবনাময় ক্ষেত্র। সিলেটের পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ট্যুর গাইডদের প্রশিক্ষণ প্রদান করায় প্রধান অতিথি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার সিলেটের প্রশংসা করেন।
তিনি গতকাল বুধবার সকালে নগরীর লামাবাজারস্থ লা-ভিসতা হোটেলের হলরুমে ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার সিলেটের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ট্যুর গাইডদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসোসিয়েশনের সভাপতি রুবাইয়াত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ সিলেট সাব-জোনের পরিদর্শক মো. মঈন উদ্দিন, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবলু, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক আবু হানিফা, গ্রীণ সিলেট ট্যুরস এর নির্বাহী পরিচালক আল-মামুন।
এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদর্ক শাহ মো. তাজুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল কবির। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম রাফি, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রেশমা জান্নাতুল (রুমা), অর্থ সম্পাদক রবিন চৌধুরী, প্রচার সম্পাদক এবং আরটিভির সিলেট প্রতিনিধি হোসেন আহমদ সুজাদ, সহ-প্রচার সম্পাদক রঞ্জন রায়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ রুম্মানুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল মুত্তাকিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফারুক আহমদ, কার্য নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম, সদস্য আব্দুল মুমিন চৌধুরী, ওলিউর রহমান মাসুম, জারিন তাসনিম আহমেদ, মিসবাহ উল করিম, আমিনুল ইসলাম রুহিত, মিছবাউর রহমান, পূর্ণত্রপাল রতন, ফজলু মিয়া, মিছবাউল আলম তাহমিদ, আতিকুল ইসলাম শাপলু প্রমূখ।
উল্লেখ্য, বৃহত্তর সিলেটের ৩০ জন ট্যুর গাইডকে প্রশিক্ষণ প্রদান করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। প্রশিক্ষণপ্রাপ্ত সেই ৩০ জন গাইডকে এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র প্রদান করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

3 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 5 বুধবার (২৪

1
3