editor
প্রকাশিত: 4:33 PM, June 1, 2023
ডিএসএস ডেস্ক :: প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে ঘাটতি ঠিক করা হয়েছে দুই লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ২ শতাংশ।
এ ঘাটতি চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৩৪ হাজার ২৭৮ কোটি এবং চলতি বছরের মূল বাজেটের চেয়ে বেশি ১৬ হাজার ৭২১ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরে বাজেট উপস্থাপন করেন। তিনি এ ঘাটতি বাজেট প্রস্তাব করেন।
অন্যান্য বছরের মতো ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘাটতিও জিডিপির ৫ থেকে ৬ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। চলতি বছরের মূল বাজেটে ঘাটতি ছিল জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ। সংশোধিত বাজেটে তা কমে ৫ দশমিক ১ শতাংশে নামিয়ে আনা হয়। সংশোধিত বাজেটের আকারও ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা থেকে ৬ লাখ ৬০ হাজার ৫০৭ কোটি টাকাতে নামিয়ে আনা হয়।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। জিডিপির মোট আকার নির্ধারণ করা হচ্ছে ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা।
ঘাটতি অর্থায়নের দুই লাখ ৫৭ হাজার ৭৮২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে অভ্যন্তরীণ উৎসের ঋণ থেকে। বাকি তিন হাজার ৯০০ কোটি টাকা আসবে অনুদান থেকে।
প্রস্তাবিত বাজেটে, ঘাটতি অর্থায়নের এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা আসবে ব্যাংকিং ব্যবস্থা থেকে সংগৃহীত ঋণ থেকে। ব্যাংক বহির্ভূত ঋণ থেকে আসবে ২৩ হাজার কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে আসবে ১৮ হাজার কোটি টাকা। আর অন্যান্য খাত থেকে পাঁচ হাজার কোটি টাকা আসবে বলে উল্লেখ করা হয়েছে।
এস এ
3 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা
7 জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক
6 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
7 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির