editor
প্রকাশিত: 7:46 PM, March 19, 2022
বড়লেখা প্রতিনিধি
বড়লেখা উপজেলা শহর থেকে শাহবাজপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় এলডিপি নেতা শাহবাজপুর বাজারের ব্যবসায়ী মোঃ ফয়ছল আলম। তিনি স্থানীয় অর্জুনপুর গ্রামের মোঃ আব্দুল হক এর পুত্র। ১৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩.৩০ ঘটিকার দিকে পাতন নয়াবাজার নামক স্থানে এই ঘটনাটি ঘটে। রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে আওয়ামী লীগের স্থানীয় একদল সন্ত্রাসী হত্যার উদ্যেশ্যে এই হামলা চালিয়েছে বলে ভিকটিম জানিয়েছেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে আয়শা হক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
জানা যায়, বিরোধী রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক হন মোঃ ফয়ছল আলম। তিনি রাজনীতির পাশাপাশি একজন ব্যবসায়ী, শাহবাজপুর বাজারে তাদের মালিকানাধীন একটি মুদি দোকান রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে দীর্ঘদিন থেকে তার রাজনৈতিক বিরোধ চলে আসছে। রাজনৈতিক ঐ বিরুধের জের ধরে ইতিপূর্বে তার উপর একাধিকবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনার দিন ১৮ মার্চ বড়লেখা উপজেলা শহরে দলীয় সভা শেষে শাহবাজপুর বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন মোটর বাইক যোগে। বেলা ৩.৩০ ঘটিকার সময় পাতন নয়াগ্রাম নামক স্থানে পৌছার পর পূর্ব থেকে উৎপেতে থাকা ৭/৮ জনের একটি দল মোঃ ফয়সল আলম এর পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার পূর্বেই তারা তার উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, হকিষ্টিক দিয়ে তাকে বেদড়ক মারধর করে। এ সময় প্রাণ বাঁচাতে ভিকটিম চিৎকার চেচামেচি করলে সন্ত্রাসীরা আরো বেশি মারধর করে। এক পর্যায় মোঃ ফয়সল আলম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, এসময় পথচারী ও স্থানীয় লোকজন ছুটে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অজ্ঞান অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে আয়শা হক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ভিকটিম মোঃ ফয়ছল আলম বলেন, হামলাকারীরা আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসী রফিক উদ্দিন আহমদ গং, তারা ইতিপূর্বে একাধিকবার আমার উপর হামলা চালিয়েছে। প্রাণে মারার জন্য। মহান আলাহর কৃপায় এ যাত্রায়ও আমি প্রাণে রক্ষা পেয়েছি। পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে তারা এই সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে