editor
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
আজ ৫ নভেম্বর ২০২০ইংরেজি, ২০ কার্তিক ১৪২৭ বাংলা, ১৮ রবিউল আউয়াল ১৪৪২ আরবী, রোজ-বৃহস্পতিবার একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৫৫৬ – পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হিমু পরাস্ত হন। ১৭৯৫ – বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়। ১৯০২ – গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়। ১৯১১ – ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়। ১৯৪৫ – কলাম্বিয়া জাতিসংঘে যোগদান করে। ১৯৭৫ – বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক পদচ্যুত হন। ১৯৯৩ – ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে। ১৯৯৬ – পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করেন এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন। ২০০২ – যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে।
জন্ম: ১২৭১ – মাহমুদ ঘাযান, তিনি ছিলেন মঙ্গোল শাসক। ১৮৫৪ – পল সাবায়টিয়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ। ১৮৭০ – চিত্তরঞ্জন দাশ, তিনি ছিলেন বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ। ১৮৮৫ – উইল ডুরান্ট, তিনি ছিলেন আমেরিকান ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক। ১৮৮৮ – লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী। ১৯০১ – এডি পেন্টার, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। ১৯২০ – ডগলাস নর্থ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক। ১৯৩৬ – উয়ে সিলার, তিনি প্রখ্যাত জার্মান ফুটবলার। ১৯৪৮ – উইলিয়াম ড্যানিয়েল ফিলিপ্স, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক। ১৯৫৪ – জেফ্রি স্যাক্স, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ। ১৯৫৫ – ভারতের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার। ১৯৫৯ – ব্রায়ান এডামস, তিনি একজন কানাডীয় গায়ক, গিটারবাদক ও গীতিকার। ১৯৬৪ – আবেদি পেলে, তিনি সাবেক ঘানার প্রখ্যাত ফুটবলার। ১৯৭৪ – অ্যাঞ্জেলা নাথালিয়া গসসোও, তিনি জার্মান গায়ক ও গীতিকার। ১৯৭৯ – ডেভিড সুয়ায, তিনি হন্ডুরাসের ফুটবলার। ১৯৮৩ – মাইক হাঙ্কে, তিনি জার্মান ফুটবলার।
মৃত্যু: ১৩৭০ – ক্যাসিমির তৃতীয় গ্রেট, তিনি ছিলেন পোলিশ রাজা। ১৮৭৯ – জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তিনি ছিলেন স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী। ১৯১৫ – ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতার ইন্তেকাল। ১৯৩০ – খিস্টিয়ান ইজক্মান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ চিকিৎসক ও রোগবিদ্যাবিৎ। ১৯৪৪ – আলেক্সিস কাররেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী। ১৯৫৫ – মরিস উট্রিল উটরিল, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী। ১৯৬০ – কোটনা ম্যাক সেনেট, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৭৪ – অহীন্দ্র চৌধুরী, তিনি ছিলেন বাঙালি অভিনেতা। ১৯৭৫ – এডওয়ার্ড লাউরি টাটম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক। ১৯৮২ – ফরাসি চলচ্চিত্রকার জাক তাতি। ১৯৯৫ – ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিন নিহত হন। ২০০৬ – ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ২০০৭ – নিল্স লিয়েডহল্ম, তিনি ছিলেন সুইডিশ ফুটবলার ও ম্যানেজার। ২০১১ – ভুপেন হাজারিকা, তিনি ছিলেন স্বনামধন্য ভারতীয় কন্ঠ সঙ্গীত শিল্পী।
1 অনুপ্রবেশ ঠেকানো ও অনুপ্রবেশকারীদের হঠাতে ‘অল আউট অ্যাকশনে’ নেমেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। হোল্ডিং সেন্টারে তথাকথিত অবৈধ বাংলাদেশিদের আটক শুরু
5 জাতীয় সম্পদ রক্ষায় সিলেটে কোরবানির পশুর চামড়া দ্রুত বিক্রির আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কেউ চামড়া বিক্রি
3 হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। 6 মঙ্গলবার (২৬ মে) ভোরে
8 ঈদের ছুটির পরপরই আবারও বিদ্যুতের দাম বাড়ানোর খবরের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠ প্রকাশ করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ
4 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয়
3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক
8 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
3 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার