editor

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

উদ্বোধনের আগেই হেলে পড়েছে ব্রিজের গাইড ওয়াল

উদ্বোধনের আগেই হেলে পড়েছে ব্রিজের গাইড ওয়াল

6

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীর উপর নবনির্মিত ব্রিজের এপ্রোচ সড়কের গাইড ওয়াল উদ্বোধনের আগেই হেলে পড়েছে। যে কোনো সময় তা ধসে পরে যাওয়ার সম্ভবনা দেখা দেওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। পাঁচ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সংযোগ সড়কের গাইড ওয়াল হেলে পড়ার কারণে ঝুঁকি বেড়েছে পথচারীদের। নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির কারণেই এমনটি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
জানা যায়, দিরাই উপজেলার পূর্বাঞ্চলের সাথে উপজেলা সদরের সংযোগ স্থাপনের জন্য ২০১৩ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে ২২ কোটি টাকা ব্যয়ে ২১০ মিটার দৈর্ঘ একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার পর পাঁচ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে উভয় পাশে গাইড ওয়াল দিয়ে ৩০০ মিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য ২০১৬-১৭ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় মেসার্স নুরুল ইসলাম নির্মাণ সংস্থা। শুরুতেই কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দেয়। সংযোগ সড়কের উপজেলা সদর পাড়ে টি আকারে একদিকে ১৩৩ ও অন্যদিকে ১০০ মিটার সংযোগ সড়কের উভয়পাশে গাইড ওয়াল নির্মাণ করে ড্রেজার মেশিন দিয়ে বালি ভরাট করে এইচবিবি (ইটসলিং) করা হয়। এই পাড়ের উপজেলা রোডমুখী সংযোগ সড়কের পূর্বদিকের গাইড ওয়ালটি প্রায় দেড় ফুট হেলে গেছে।
দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল মিয়া বলেন, সংযোগ সড়কের উভয়পাশে দোকানসহ বাসাবড়ি রয়েছে। গাইড ওয়ালটি হেলে পড়ায় সেখানকার বাসিন্দাসহ সবার মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার বলেন, কালণী নদী আমাদের উপজেলাটিকে দুইভাগে বিভক্ত করে রেখেছে। বিভক্ত উপজেলার স্বপ্নে কানেকশন কালণী ব্রিজের সংযোগ সড়কের গাইড ওয়াল উদ্বোধনের আগেই হেলে পড়ায় দিরাইবাসী হতাশ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে স্যারের সাথে কথা বলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

1 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪

1
6