editor
প্রকাশিত: 5:23 PM, June 3, 2023
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও তেল-গ্যাস সংকটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা উত্তর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ জুন (শুক্রবার) বিকাল ৫টায় সিলেট এমএজি ওসমানী শিশুপার্কের সামন থেকে বন্দরবাজার মেইনরোড প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক কবির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন শাখার সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান কাসেমী, সহ-সভাপতি কুতুব উদ্দিন, মুফতি সিকন্দর আলী, মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, মাওলানা আব্দুল মতিন, ওলিউর রহমান, মুফতি জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সুহাইল আহমদ, ইয়াহইয়া খাঁন, মাওলানা হিলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, খলিলুর রহমান (মেম্বার), যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা ল এরশাদ খান আল হাবিব, ছাত্র বি. সম্পাদক রিয়াজ উদ্দিন, মাসুম আল মাহদি, হাফিজ জাকির হোসেন, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশ এখন বহুমুখী সংকটে নিমজ্জিত, বিশেষ করে গ্যাস সংকট, বিদ্যুতের ভায়াবহ লোডশেডিং এবং দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। সাধারণ মানুষ এ পরিস্থিতি থেকে মুক্তি চায়। সরকার নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রীর মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে সময়মত কয়লা আমদানি করতে না পারা সরকারের অব্যবস্থাপনারই প্রমাণ বহন করে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জমিয়ত নেতৃবৃন্দ সরকারকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ন্যায়সঙ্গত দাবী মেনে নেওয়ার আহবান জানিয়ে বলেন: বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের সুরক্ষা চায়, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়,সাংবিধানিক এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখার পরিণাম শুভ নয়। এবারের প্রস্তাবিত বাজেট সম্পর্কে জমিয়ত নেতৃবৃন্দ বলেন: ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার এই বাজেট জনবান্ধব ও কল্যাণমুখী নয়। নেতৃবৃন্দ এই বাজেটে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাওয়ারও আশংকা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন